সুস্বাস্থ্যের জন্য যে দোয়া করবেন
সুন্দর স্বাস্থ্য ও সুস্থতা সবারই কাম্য। রাসুল (সা.) পুষ্টিহীনতা থেকে মুক্ত হয়ে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার আমল শিক্ষা দিয়েছেন। হাদিসে এসেছে, ‘একবার রাসুলুল্লাহ (সা.) একজন রোগীকে দেখতে গেলেন। তিনি দেখলেন রোগী পুষ্টিহীনতার কারণে একেবারে হাড্ডিসার হয়ে গেছে। রাসুল (সা.) তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আল্লাহর কাছে কি কোনো প্রার্থনা করেছিলে?
সে নিবেদন করল, হ্যাঁ, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম-হে আল্লাহ! আমার পরকালের শাস্তি আপনি আমাকে দুনিয়াতেই দিয়ে দিন। রাসুল (সা.) আশ্চর্যান্বিত হয়ে বললেন-সুবহানাল্লাহ! আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা কি কারও আছে? তুমি এখন থেকে এ দোয়া করতে থাক-‘রাব্বানা আ-তিনা ফিদ্দুনিয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আজাবান্নার’।
অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রেহাই দিন।’ এ দোয়ার বরকতে আল্লাহ তায়ালা তাকে অল্প কিছু দিনের মধ্যেই আরোগ্য দান করলেন।’ (মুসলিম : ২৬৬৮)।
Aminur / Aminur
ঈদে মিলাদুন্নবী উদযাপন শুরু হয়েছিল যেভাবে
পবিত্র ঈদে মিলাদুন্নবী ঈমান, মহব্বত ও কৃতজ্ঞতার মহিমান্বিত প্রকাশ!
যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়
কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক
হায়েজ চলাকালে ইবাদতের বিধি
হাসি নিয়ে কোরআনের শিক্ষা
ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়
সূর্যগ্রহণের সময় যেসব আমল করবেন
দাম জিগ্যেস না করে পণ্য কেনার বিধান
অক্সিজেন আল্লাহর এক অনন্য নিয়ামত
সাপ্তাহিক নফল রোজার প্রাপ্তি