স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চালুর দাবি
পরিবহন শ্রমিকরা খাদ্য সহায়তা না পাওয়ার জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের। আজ শনিবার (৩১ জুলাই) সংগঠনের আহ্বায়ক এম. জসিম রানা ও সদস্যসচিব উজ্জ্বল বিশ্বাস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে বলেন, কোভিড-১৯-এর কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারী প্রতিরোধে সরকার ঘোষিত দেশব্যাপি ৩য় দফা লক-ডাউনেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের অন্যতম চালিকাশক্তি সড়ক পরিবহণ খাতের কর্মরত শ্রমিকরা। করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে গৃহীত পদক্ষেপ বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছেন।
এজন্য প্রধানমন্ত্রীকে বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, জনপ্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশনায় সড়ক পরিবহণ শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে সর্বাত্মক সাহায্যের নির্দেশ থাকলেও বৃহত্তর চট্টগ্রামের কোথাও ৩য় দফা লকডাউনে অদ্যাবদি কিছুই পায়নি সড়ক পরিবহন শ্রমিকরা। জেলা প্রশাসক চট্টগ্রাম, নিবন্ধন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর বরাবরে আবেদন করেও কোন সুরাহা পাওয়া যাচ্ছে না।
নেতৃবৃন্দ আরো বলেন, তথাকথিত শ্রমিক-মালিক নেতৃত্বের ব্যানারে টার্মিনাল/পার্কিং/স্ট্যান্ড এলাকায় জিপি এবং কল্যাণের নামে হাজার কোটি টাকা চাঁদা আদায়কারীরা হাউস কোরাইন্টানে বসে মহামারী পরবর্তী সুযোগ বুঝে ফন্দি পাকাচ্ছে কিভাবে সাধারণ শ্রমিকদের শোষণ করা যায়। অতীব দুঃখ ও ক্ষোভের সাথে বলতে হয় এই সড়ক পরিবহণ শ্রমিক নেতৃত্বের পুঁজিতে অনেকেই প্রকৃত শ্রমিক না হয়েও শ্রমিক নেতৃত্ব দখল করে রাষ্ট্র ক্ষমতার অংশীদার হয়ে শত কোটি টাকা দুর্নীতি ও চাঁদাবাজির অর্থে বিদেশে বেগমপাড়ার মেম্বার হয়েছেন একই কায়দায় চট্টগ্রামেও দুই ব্যক্তি চাঁদাবাজির অর্থে আলিশান গাড়ি বাড়ির মালিক হয়েছেন। অথচ কোভিড-১৯-এ সৃষ্ট মহামারীতে সড়ক পরিবহণ শ্রমিকদের দুর্দিনে পাশে নেই ওই কথিত (অশ্রমিক) শ্রমিক নেতারা।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের অন্যতম চালিকাশক্তি সড়ক পরিবহণ খাতের শ্রমশক্তি বাঁচিয়ে রাখতে ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ের স্থানীয় ভোটার বিবেচনায় না নিয়ে বসবাসকারী বিবেচনায় শ্রমিক প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করে বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে ওয়ার্ড কমিশনার/চেয়ারম্যানগণের সমন্বয়ে কর্মহীন পরিবহণ শ্রমিকদের তালিকা প্রণয়ন করে সরকারি বরাদ্ধকৃত ত্রাণ ও রেশন কার্ড প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানান।
স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে অটোরিকশা-অটোটেম্পু ও গণপরিবহণের কিছু অংশ চালু করার দাবি জানান এবং লক-ডাউন প্রত্যাহার করার পূর্বেই জাতীয় ভিত্তিক একটি ফেডারেশনের অন্তর্ভুক্ত কতিপয় বেসিক ইউনিয়নের শ্রম আইন পরিপন্থি সংগঠন পরিচালনা ও কল্যাণের নামে চাঁদাবাজি নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে বলেন, তথাকথিত ফেডারেশনের নেতৃত্বে থাকা (অশ্রমিক) শ্রমিক নেতাদের অতীত রেকর্ড খতিয়ে দেখে চাঁদাবাজি ও দুর্নীতির দায়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এমএসএম / জামান
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
Link Copied