ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মধুখালীতে ওসি শহিদুল ইসলামের চতুরতায় আটক হয়েছে শিশু হত্যাকারী মাদ্রাসা শিক্ষক


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৯-৫-২০২৩ রাত ৮:৫৩
ফরিদপুরের মধুখালীতে পৌরসদরে পূর্বগাড়াখোলা গ্রামে অবস্থিত মোহাম্মাদিয়া আসিয়া মাদরাসা ও এতিম খানার শিক্ষক হেদায়েতুল্লাহ এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে।  সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পেরেরচর গ্রামের মোহসিন মিয়ার একমাত্র ছেলে। 
 
অন্য এক শিক্ষার্থীকে বলাৎকার দৃশ্য দেখে ফেলায় মাদ্রাসা ছাত্র ৭ বছরের শিশু ইমান আলীকে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানান মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।  নওপাড়া ইউনিয়নের সমসকান্দী গ্রামের মোঃ হৃদয় মোল্যার ছেলে মোঃ ইমান আলী মোল্যা(৭) উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামে নানা,নানীর সাথেই বসবাস করত এবং জানা যায় ছয় মাস যাবত এই মাদ্রাসাতে আসা-যাওয়া করে পড়াশোনা করত। 
 হত্যার বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, মাদরাসার সভাপতি হাজী আব্দুস সালাম মিয়া মোবাইলে তাকে জানান মোহাম্মাদিয়া আসিয়া মাদরাসা ও এতিম খানায় একটি শিশুকে হত্যা করা হয়েছে । হত্যা কারী শিক্ষককেও পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে গিয়ে, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়েকের মাঝকান্দী নামক এলাকা থেকে অন্য আর এক শিশু শিক্ষার্থী সহ আসামিকে সুকৌশলে আটক করা হয় ।  ওসি শহিদুল ইসলাম আরো বলেন,অপর এক শিশুর জবানবন্দি থেকে জানা যায়, বলাৎকার দৃশ্য দেখে ফেলায় ইমান আলীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার দায় স্বীকার করেছেন। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ