যারা কথা দিয়ে কথা রাখে না জনগণ একদিন তাদের প্রত্যাখান করবেঃ মহিউদ্দীন মহারাজ
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক আরিফ-উল-হকের সংবর্ধণা অনুষ্ঠানে ২৯ মে সোমবার বিকালে শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বরের সভাপতিত্বে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথির ভাষণে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মহারাজ বলেন, যারা কথা দিয়ে কথার মর্যাদা রাখে না তাদের দিয়ে মঠবাড়িয়াবাসী কিছু আশা করতে পারে না। যার প্রমাণ তারা আরিফ-উল-হক কে উপজেলা পরিষদ নির্বাচনে একক সমর্থন দেয়ার অঙ্গীকার থাকলেও সে কথার বাস্তবায়ন না করে শেষ পর্যন্ত সে গদিতে নিজেরাই আসীন হলেন। উপমাটি যেন ঘটকেই মেয়ে বিবাহ করার সামিল। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদটি এমাদুল হককে দিয়ে অলংকৃত করার কথা থাকলেও সেটিরও এখন তাদের প্রয়োজন হয়ে গেছে। যে কারণে কেন্দ্রের চিঠি ছাড়াই আগেভাগে তাদের নামের সাথে সাধারণ সম্পাদকের পদটি বিভিন্ন মাধ্যমে জাহির করে আসছেন। তাদের স্বজনপ্রীতি কর্মকান্ডের বিষয়টি মঠবাড়িয়াবাসীর কাছে আয়নার মত উন্মোচিত হয়ে গেছে। আপনারা জনগণকে দেয়া প্রতিশ্রুতির যথাযথ বাস্তবায়ন করতে শিখুন। আমরা মানবতার কল্যাণে রাজনীতি করি। আর তাদের কোন কথা দিলে সে মিশন ভিশন পূর্ণাঙ্গতায় রূপ দেয়া না পর্যন্ত সে প্রচেষ্টার অবসান হয় না। যার একমাত্র উদাহরণ আরিফ-উল-হককে পৌর প্রশাসকের আসনে অধিষ্ঠিত করা। তিনি উপচে পড়া জনগণকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনাদের সুপরামর্শ ও অদম্য প্রেরণা আরিফ-উল-হক কে পৌরবাসীর সকল কাজের উৎসাহ যোগাবে। আগামী সংসদ নির্বাচন খুব নিকটে। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দলের সম্মিলিত প্রচেষ্টায় একটিমাত্র দাবী থাকবে মঠবাড়িয়ার উন্নয়নে দলের প্রার্থী নির্বাচিত করা ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবনিযুক্ত পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী, মৎস্য লীগের সভাপতি রফিকুল ইসলাম জালাল, যুবলীগের সাবেক সভাপতি সাকিল আহমেদ নওরোজ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুব মহিলা লীগের নেত্রী ফাহ্মিদা মুন্নী, যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ সোহেল, পৌর যুবলীগের সভাপতি তৌহিদ মাছুম, ছাত্রলীগের সভাপতি আবু ইউসুফ রায়হান, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান আকাশ ও পৌর ছাত্রলীগের আহবায়ক নাজমুল ইসলাম মুন্না প্রমূখ।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ