তামাকের কর বৃদ্ধি ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবীতে শান্তিগঞ্জে অবস্থান কর্মসূচী
'তামাক নয়, খাদ্য ফলান' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধকরণ ও তামাক চাষ নিয়ন্ত্রনের দাবীতে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩০ মে) সকাল ১১ টায় স্থানীয় পল্লী উন্নয়ন ও দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (পদ্মা), বাংলাদেশ তামাক বিরোধী জোট ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর আয়োজনে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অবস্থান কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।
পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সঈদ। সভায় আরও বক্তব্য রাখেন উদীয়মান ফুটবলার ফখরুজ্জামান, উদ্যোক্তা আবু তাহের, কলেজ শিক্ষার্থী ওমা আক্তার রিয়া, হোছনা আক্তার, আফসার হোসেন জীবন, তানজিনা আক্তার, শাহিনা আক্তার, হাবিবা বেগম, রিপা আক্তার, লিপি আক্তার, মুন্নি আক্তার, মাহবুবা বেগম ও খাদিজা বেগমসহ সচেতন মহলের নেতৃবৃন্দ প্রমুখ।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের যার যার অবস্থান থেকে সকলের কাজ করা উচিত। শহর শহরতলি গ্রাম সব জায়গায়। তামাকের কর বৃদ্ধি করা, ই-সিগারেট নিষিদ্ধকরণ তামাক চাষ সম্পূর্ন নিয়ন্ত্রনে তামাক কোম্পানির সর্বপ্রকার অপকৌশল বন্ধ করা সময়ের দাবী।
এমএসএম / এমএসএম
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
Link Copied