ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রূপপুর এনপিপিঃ প্রথম ইউনিটে স্থাপিত হলো‘কোর ব্যারেল’


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩০-৫-২০২৩ বিকাল ৬:৩

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে বাস্তবায়নের শেষ পর্যায়ে। বিদ্যুৎকেন্দ্রের কাজ প্রথম ইউনিট জ্বালানী লোডের জন্য প্রস্তুত হচ্ছে। ইতোমধ্যে ইউনিটে স্থাপিত হয়েছে কোর ব্যারেল। 

মঙ্গলবার( ৩০ মে) আরএপিপি’র এক প্রেসবিজ্ঞাপ্ততে গণমাধ্যমকে জানানো হয়েছে যে, রিয়্যাক্টরের অভ্যন্তরে যেসকল গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি থাকে তার ভেতর কোর ব্যারেল অন্যতম একটি। এর  ভেতরে স্থাপিত হয় জ্বালানী এসেম্বলী এবং ব্যাফেল। ফুয়েল এসেম্বলীতেই সংগঠিত হয় পারমাণবিক বিক্রিয়া। কোর ব্যারেলের নিচের অংশে অনেকগুলো ছিদ্র থাকে; যাতে কুল্যান্ট বা শীতলীকারী পদার্থ (বিশেষভাবে মিনারেলমুক্ত পানি), এর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে জ্বালানী রডের বহিরাবরণকে শীতল রাখতে পারে। কোর ব্যারেলটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে কুল্যান্টের প্রবেশ ও বহিঃগমন আলাদা থাকে। এটি রিয়্যাক্টও প্রেসার  ভেসেলকে নিউট্রন এবং গামা রেডিয়েশন থেকে সুরক্ষা দিয়ে থাকে। 

বিশেষ ধরণের স্টেইনলেস স্টীল দিয়ে তৈরি কোর ব্যারেলটি রিয়্যাক্টরের একটি অবিচ্ছেদ্য অংশ। এটির ওজন ৭৩.৭৪টন, দৈর্ঘ্য ৩৫.৬৬ফুট, এবং ব্যাস ১১.৮৪ফুট। 
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঈশ্বরদীর উপজেলার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎকেন্দ্রে দু’টি ইউনিট থাকছে এবং এর মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগা-ওয়াট। প্রতিটি ইউনিটে স্থাপিত হবে সর্বাধুনিক ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। রসাটমের প্রকৌশল শাখা  জেনারেল ডিজাইনার ও কন্ট্রাকটর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির