কালকিনি উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নিয়ম নীতিকে তোয়াক্কা না করে প্রায় ৬ বছর যাবত একই উপজেলায় চাকরি করে আসছেন মাদারীপুরের কালকিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার। এ সুযোগে তিনি জেলেদের মাঝে বিশেষ ভিজিএফের চাল ও ছাগল বিতরনসহ বিভিন্ন অনিয়ম করার সাহস পাচ্ছেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। এদিকে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়ে জেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দায়ের করেছেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা।
মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার গত ২০১৭ইং সালের ০৩ ডিসেম্বর কালকিনিতে সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। একইস্থানে কোনো কর্মকর্তা তিন বছরের বেশি সময় চাকরি করার ব্যাপরে বিধান থাকলেও তিনি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে উপর মহলকে ম্যানেজ করে প্রায় ৬ বছর যাবত একই উপজেলায় দায়িত্ব পালন করে আসছেন। এ সুযোগে তিনি জাটকা শিকার বন্ধকালীন সরকারি খাদ্য সহায়তা হিসাবে প্রতি মাসে জেলেপ্রতি ভিজিএফের চাল বিতরনের তালিকা তৈরী করা এবং দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল ও ছাগলের জন্য ঘর বিতরনের ঘটনায় ব্যাপক অনিয়ম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে তিনি দীর্ঘ বছর একই উপজেলায় চাকরি করায় চাল ও ছাগল বিতরনসহ বিভিন্ন অনিয়ম করার সাহস পাচ্ছেন বলে এলাকাবাসীদের দাবী। এদিকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ পেয়ে জেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দায়ের করেছেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা। রবিউল ও আক্কাসসহ বেশ কয়েকজন জেলে অভিযোগ করে বলেন, আমরা প্রায় ৩০বছর যাবত মাছ ধরে আসছি। অথছ আমরা চাল পাইনি। জারা জেলেনা তারাও মৎস্য অফিসের কাছের লোক হওয়ায় তারা চাল পেয়েছে।
মাসুম মৃধা ও হালিম সরদার বলেন, আমরা ছাগল পেয়েছি। তবে রোগা ও আকারে অনেক ছোট। এখন ছাগলের ডাক্তার দেখাতে দেখাতে আমরা শেষ। এবং রোগা ছাগল দেয়ায় অনেকের ছাগল মরে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সচেতন ব্যক্তি বলেন, উপজেলা মৎস্য অফিসার দীর্ঘ বছর যাবত এখানে চাকরি করায় তার শেকর গজিয়েছে। তাই তিনি বিভিন্ন অনিয়ম করতে সাহস পাচ্ছে। অভিযুক্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি এখানে ছয় বছর যাবৎ কর্মরত রয়েছি এবং সকল অভিযোগ মিথ্যা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, উপজেলা মৎস্য অফিসার সন্দীপনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়ে জেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
Link Copied