পাবিপ্রবিতে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার (৩১ মে ) স্মাট ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন প্রধান অতিথি হিসেবে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল বিল্ডিংয়ের তৃতীয় তলায় এক অনুষ্ঠানের মাধ্যমে স্মার্ট ক্লাসরুম সম্মিলিতভাবে উদ্বোধন করেন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন। প্রাথমিকভাবে পাঁচটি অনুষদের পাঁচটি বিভাগসহ মোট সাতটি ক্লাসরুম এর আওতায় আসবে। পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোও স্মার্ট ক্লাসরুমের আওতায় আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ইতিবাচক চিন্তার মাধ্যমে যেকোনো কাজ সহজেই করা সম্ভব। যদি আমাদের চেষ্টা থাকে, তা’হলে সামর্থ্য কম থাকলেও সেটি করা সম্ভব। প্রতিটি কাজকেই একটি টিমের মাধ্যমে আমাদের সম্পাদন করতে হবে। জীবনের প্রতিটি পদক্ষেপ থেকে শিক্ষা গ্রহণ করা এবং সাধ্যমতো ভালো কাজ করার ব্যাপারে নিজেকে আগ্রহী করে তুলতে হবে। জ্ঞানকে ছড়িয়ে দেয়া এবং গুণীজনদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের নেতৃত্ব দিতে হবে। নিজে কাজ করতে হবে এবং কাজের স্বীকৃতিও অর্জন করতে হবে। কাজের মাধ্যমেই আমিাদের বড় হতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে অশান্ত করবেন না। বিশ্ববিদ্যালয়কে ভালোবাসুন। নেতিবাচক চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের ইতিবাচক ভাবনা ভাবতে হবে। সরকারি অর্থ খরচের বিষয়ে প্রতিটি ক্ষেত্রেই আমাদের সাশ্রয়ী হতে হবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পাবিপ্রবি কাজ করে যাচ্ছে। স্মার্ট ক্লাসরুমে একটি স্মার্ট বোর্ড থাকবে। এই বোর্ডের মাধ্যমে অডিও ভিডিও দেখা যাবে। শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে কাউন্ট হয়ে যাবে। টিচিং ও লার্নিং সিস্টেম আরও উন্নত হবে। এরফলে শিক্ষকরাও শিক্ষার্থীদের ক্লাসরুমে আকৃষ্ট করতে পারবেন। আর এর মাধ্যমে আমরা ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যুক্ত হতে পারব। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যম আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে পারব।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপাচার্য সিএসই বিভাগে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি সেলের পরিচালক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আব্দুর রহিম।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি