ঢাকা বুধবার, ৪ মার্চ, ২০২৬

বিদ্যুতের ট্রান্সফরমার চুরি প্রতিরোধে ডিভাইস উদ্ভাবন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩১-৫-২০২৩ দুপুর ৪:৩৭

বিদ্যুতের ট্রান্সফরমার চুরি প্রতিরোধ ব্যবস্থায় ডিভাইস উদ্ভাবন করলেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১। ট্রান্সমিটার চুরি প্রতিরোধে এই ব্যবস্থা বেশ কার্যকর হওয়ার জনপ্রিয়তা বাড়ছে। এই ডিভাইস উদ্ভাবনের ফলে রাজশাহী বিভাগীয় উদ্ভাবনী মেলায় প্রথম স্থান অর্জন করেছেন পাবনা পল্লী সমিতি-১। সরকারের উন্নয়ন ও লক্ষ্য বাস্তবায়নে বিষেশ ভূমিকা রাখবে এই প্রক্রিয়া বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।  
 পাবনা পল্লী বিদ্যু সমিতি-১ এর জেলারেল ম্যানেজার মোঃ} আকমল হোসেন বলেন, পাবনা জেলায় ৩৫ হাজার ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হয়। শতভাগ বিদ্যুতায়নের এ জেলায় বিদ্যুৎ বিতরণ চ্যালেজ্ঞ থাকলে ও ট্রান্সফরমার চুরি রোধ অন্যতম চ্যালেঞ্জ। গত বছর জেলায় ১৩৭ টি ট্রান্সফরমার চুরি হয়,যার মূল্য কোটি টাকার অধিক। ট্রান্সফরমার বিদ্যুত বিতরণে ব্যাঘাত ঘটে যার ফলে খাদ্য উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্ঠি হয়। সরকারের লক্ষ্য ও উন্নয়ন ব্যাহত হয়। ট্রান্সফরমার চুরি প্রতিরোধে কর্তৃপক্ষ যখন হিমশিম খাচ্ছে; তখনই ট্রান্সমিটার চুরি প্রতিরোধে ট্রান্সফরমার চুরি প্রতিরোধক ডিভাইস তৈরি করছে পাবনা পল্লী বিদ্যুৎৎ সমিতি-১ এর কর্মকর্তারা। কোন দুষ্কৃতিকারী ট্রান্সফরমার চুরির চেষ্ঠা করলে এই সিস্টেম( গ্লোবাল সিসটেম ফর মোবাইল কমিউনিকেশন Ñ জিএসএম ) টির মাধ্যমে গ্রহকের মোবাইল ফোনে কলের মাধ্যমে অবহিত করবে। এ ছাড়াও এই সিসটেম এলইডি বাল্ব জ¦লে উঠবে এবং এলার্ম বেঁজে উঠবে। ফলে আশে পাশের লোকজন বুঝতে পারবে যে ট্রান্সফরমার চুরির কেউ চেষ্ঠা করছে। এর ফলে চুরি প্রতিরোধ করা সম্ভব হবে। এই ডিভাইস টি তৈরি করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান গ্রেড-১ মোঃ সাজেদুর রহমান। এর সাথে সহায়ক হিসেবে সহযোগিতা করেছেন  জিএম, জিজিএম  আইটি ও ডিজিএম  ও এম। বর্তমানে এই প্রযুক্তিতে খরচ পরছে ৪ হাজার টাকার মত। বেশি বানালে খরচ কমে আসবে। পল্লী বিদ্যুৎ সমিতি-১ বর্তমানে বেশকিছু ডিভাইস ব্যবহার করছে এবং উপকৃত হচ্ছে।
৭ ও ৮ মে রাজশাহী বিভাগীয় উদ্ভাবনী মেলায় অংশ গ্রহণ করে এই প্রযুক্তি উদ্ভাবনের জন্য রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১।

এমএসএম / এমএসএম

শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস

৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমানা

সমবায়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কাউনিয়ায় বার্ষিক সভা অনুষ্ঠিত

রাজস্থলী বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

শিবচরের পাঁচ্চর বাজারে অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা

বটিয়াঘাটা সালেহা হত্যা মামলার পলাতক আসামি সিজার গ্রেফতার

মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে দুই গৃহহীন নারী পেলেন বাড়ি

নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচন

নন্দীগ্রামে মাদক ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৭