শান্তিগঞ্জে প্রতিপক্ষকে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টা, পাইপগানহ গ্রেফতার ১
শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর গ্রামে দুই লন্ডন প্রবাসীর মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইশাকপুর গ্রামের বুরহান উদ্দিন তেরাই নামে এক যুবক প্রতিপক্ষেকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশ ডেকে নিজেই ফেঁসে গেলেন। আটকৃত যুবকের নাম বুরহান উদ্দিন তেরাই(৪৫)। তিনি শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইশাকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র।
বৃহস্পতিবার(১ জুন) দুপুরে বুরহান উদ্দিন তেরাইকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার(৩১ মে) রাতে থানায় সংবাদ আসে শান্তিগঞ্জ থানা এলাকার ইশাকপুর গ্রামে জুনু মিয়া গোষ্ঠির বুরহান উদ্দিন তেরাই তার বাড়ীতে অপর গোষ্ঠি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাহার গোষ্ঠির জামাল উদ্দিনকে অস্ত্র সহ আটক করে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ইশাকপুর সাকিনে বুধবার (৩১ মে) রাতে শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। অভিযান কালে শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী, উপ পুলিশ পরিদর্শক অনুপম দেবনাথ, মোহন রায়, মোহাম্মদ শফিউল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্সরা ইশাকপুর সাকিনের জুনু মিয়া গোষ্ঠির বুরহান উদ্দিন তেরাই এর বাড়ীতে গেলে সংবাদদাতা বুরহান উদ্দিন তেরাই থানা পুলিশকে আটক জামাল উদ্দিনের কাছ একটি দেশীয় পাইপ গান ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে বের করে দেয়। এসময় বুরহান উদ্দিন তেরাই তাহার বাড়ীতে বেঁধে রাখা প্রতিপক্ষের জামাল উদ্দিনকে পুলিশের কাছে সোপর্দ করে। তখন সন্দেহের বসে থানা পুলিশ সংবাদদাতা বুরহান উদ্দিন তেরাইকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তিনি অসংগতিপূর্ণ কথা শুরু করেন। একপর্যায়ে বুরহান উদ্দিন তেরাই(৪১) থানা পুলিশের কাছে স্বীকার করে পূর্ব বিরোধের কারণে জামাল উদ্দিনকে অস্ত্র মামলায় ফাঁসানোর জন্য এই ঘটিয়েছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী বলেন, জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষকে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টা করা সহ আগে থেকেই দেশীয় তৈরী পাইপগান নিজ হেফাজতে রাখায় বুরহান উদ্দিন তেরাই সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে৷ বাকি আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে৷
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
Link Copied