ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সংবাদে শব্দ চয়নে সচেতন হতে হবে: কুবি উপাচার্য


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১-৬-২০২৩ দুপুর ২:৩৬

 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে আমাদের সমাজ, দেশ, বিশ্বমানবতার জন্য কাজ করতে হবে। সেই সাথে সাংবাদিক হিসেবে সংবাদের শব্দ চয়নে সচেতন হতে হবে। সাংবাদিকতাকে পজিটিভভাবে চর্চা করতে হবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি সৃজনশীল, গঠনমূলক ও কমিউনিকেটিভ পড়াশোনার পরামর্শ দেন।'

বুধবার (৩১ মে) বিকাল চারটায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত অগ্রায়ন ও নবীন বরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। 

 বিভাগের সভাপতি কাজী এম. আনিছুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের অডিটোরিয়াম রুমে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। 

তিনি তার বক্তব্যে বলেন, 'সাংবাদিকতা করতে হলে পাগলের মতো করত হবে। তাছাড়া প্রযুক্তির এই আধুনিক যুগে গতানুগতিক সাংবাদিকতায় এখন আর চলবে না। এজন্য আমাদের সাংবাদিকতার সাথে প্রযুক্তিতেও দক্ষ হতে হবে। সেই সাথে ব্যবসায়ী মডেলিং নিয়ে জ্ঞান রাখতে হবে।'

অনুষ্ঠানের সভাপতি কাজী এম আনিছুল ইসলাম বলেন, 'একটা সময় ছিল সাংবাদিকতা মানে শুধু তথ্য জানানো। এখন আর সাংবাদিকতায় পড়াশোনা করে শুধু তথ্য জানানোতে সীমাবদ্ধ থাকলে চলবে না। এখন সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করতে হবে, সাংবাদিকতা করতে হবে অপ-সাংবাদিকতাকে প্রতিহত করার জন্য।'

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন  এন এম রবিউল আউয়াল চৌধুরী ও ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. হাবিবুর রহমান। 

আরো উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার কুমিল্লা জেলার প্রতিনিধি গাজীউল সোহাগ এবং দৈনিক কালের কন্ঠ পত্রিকার কুমিল্লা জেলার প্রতিনিধি আবদুর রহমান সহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

এর আগে বিভাগের ৬ষ্ঠ ও ৭ম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ১ম ও ২য় ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মনোমুগ্ধকর সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী