ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় বিশ^ দুগ্ধ দিবস পালিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১-৬-২০২৩ দুপুর ২:৩৮

“টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ্য মানুষ সুস্থ্য পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ^ দুগ্ধ দিবস ২০২৩। বৃহস্পতিবার সকালে জেলা প্রাণি সম্পদ কার্যালয়ে দিবসটি র‌্যালী,  পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০ টায় জেলা প্রাণি সম্পদ কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আল মামুন হোসেন মন্ডল, পাবনা ডেউরি ফার্মাস এসোসিয়েশন এর সভাপতি চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ মাষ্টার, জেলা সফল জাতীয় পুরস্কারপ্রাপ্ত খামারী মোঃ আমিরুল ইসলাম, আবু ওয়াদুদ প্রমুখ। 

বক্তারা বলেন, ঘি পাবনা জেলায় ব্র্যান্ডিং করা হয়েছে। দেশের দুগ্ধ উৎপাদ অঞ্চল হিসাবে পাবনা জেলা অন্যতম। এই জেলার দুধ ও দগ্ধ জাতীয় পণ্য বিশেষ করে ঘি, দৈ, মিষ্ঠি সারা দেশে সরবরাহ হয়ে থাকে। এই অঞ্চলের উৎপাদিত দুধ স্থানীয়দের চাহিদা মিটিয়ে সারা দেশের অনেকাংশে চাহিদা পূরণ করে আসছে। কিন্তু সম্প্রতি গো খাদ্যের দাম বৃদ্ধি, গো খাদ্যের মান ঠিক না থাকায় অনেক খামারী আজ ক্ষতিগ্রস্থ হচ্ছে। দুধের উৎপাদন খরচ যে পরিমান বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় দুধের দাম পাচ্ছেনা খামারীরা। তাই আদর্শ খাদ্য হিসাবে প্রত্যেক ব্যক্তিকে নিয়েমিত দুধ পাণ করার আহবান জানো হয়। দেশের মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য থাকতে হলে প্রতিনিয়ত দুধ ও দুগ্ধজাত পণ্য গ্রহণের আবহান জানানো হয়।
পরে দুগ্ধ দিবসে আয়োজিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জেলা প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প। অনুষ্ঠানে সদর উপজেলার প্রায় শতাধিক তালিকাভূক্ত খামারী ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির