ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পরিবেশ বিষয়ে ব্যাপক সচেতনতার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রসাটম


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১-৬-২০২৩ বিকাল ৬:৬

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের রজতজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে পরিবেশ বিষয়ে ব্যাপক সচেতনতা কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছে রসাটম। আগামী ৫ থেকে ৭ জুন তিনদিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে বলে রসাটমের পক্ষ থেকে গণমাধ্যমকে বৃহস্পতিবার(০১ জুন) জানানো হয়েছে। 

পরিবেশ দূষণ প্রতিরোধে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সহায়তায় এই ব্যাপক জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। 

এ বছরের থীম ‘প্লাস্টিক দূষণের সমাধান’। বর্তমান বিশ্ব প্লাস্টিক সামগ্রী দিয়ে বলতে গেলে প্লাবিত হয়ে যাচ্ছে। প্রতি বছর ৪০ কোটি টন প্লাস্টিক সামগ্রী তৈরি হচ্ছে যার অর্ধেক এক বার ব্যবহার করে ফেলে দেয়া হয়। প্লাস্টিকের এই বর্জ্য বর্তমান পরিবেশের জন্য এক ভয়ংকর হুমকী হয়ে দাঁড়িয়েছে। এই থীমকে মাথায় রেখেই বিভিন্ন বিশেষ প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে, যার মধ্যে রয়েছেঃ ৫ জুন স্থানীয় শিক্ষার্থীদের দ্বারা ঈশ্বরদীর দাসুরিয়া মোড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম, দাসুরিয়া এম. এম. উচ্চ বিদ্যালয়ের মাঠে কয়েক শ’ শিক্ষার্থী ও স্থানীয় লোকদের অংশগ্রহণে রঙ্গীন শিক্ষামূলক ইভেন্ট, ঈশ্বরদী পৌরসভা প্রাঙ্গণে প্লাস্টিক বর্জ্য দ্বারা তৈরি  দৈত্যাকার মূর্তির উদ্বোধন, যার মাধ্যমে প্রতীকীভাবে জনগণকে প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা সম্পর্কে সচেতন করবে। ৬ জুন রূপপুর মোড়ে আয়োজিত হবে বিশেষ রোড শো এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম, যার মাধ্যমে জনগনকে প্লাস্টিক দূষণ এবং এর প্রতিকার সম্পর্কে বিষদভাবে ব্যাখ্যা করা হবে। তরুণ শিক্ষার্থীদের প্লাস্টিক রিসাইকেল পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক শিক্ষা প্রদানের জন্য ৭ জুন তাদের নিয়ে ঈশ্বরদী ইপিজেডে অবস্থিত আদনান পিএসএফ ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করা হবে। 

এই প্রোগ্রামের অন্যতম আরেকটি লক্ষ্য হলো নিউক্লিয়ার এনার্জীর ইতিবাচক দিকগুলো তুলে ধরা। বর্তমান বিশ্বে  লো-কার্বন এবং নির্ভরযোগ্য বিদ্যুতের উৎস হিসেবে পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলো বিশ্বকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা  থেকে এক দিকে যেমন সুরক্ষা দিচ্ছে অন্য দিকে পৃথিবীর ইকোসিস্টেম পুনরুদ্ধারেও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। 
প্রোগ্রামটির ডিজাইন ও ব্যবস্থাপনায় রয়েছে ঈশ্বরদীর পারমাণবিক তথ্যকেন্দ্র এবং সর্বাঙ্গীণ সহায়তা প্রদান করছে রূপপুর এনপিপি’র জেনারেল ডিজাইনার ও কন্ট্রাকটর এতমোস্ত্রয়এক্সপোর্ট (রসাটমের প্রকৌশল শাখা )।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির