ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিশ্ব সাইকেল দিবসে বাকৃবি নারী শিক্ষার্থীদের সাইকেল র‌্যালি


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২৩ দুপুর ১২:৪৩

বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) উইমেন সাইক্লিং ক্লাব এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালীর আয়োজন করেছে। সকাল থেকে নারী শিক্ষার্থীরা সাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে আসতে শুরু করেন। এ সময় অংশগ্রহণকারীদের মাঝে ক্যাপ বিতরণ করা হয়।

শনিবার (৩ মে) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে সাইকেল র‌্যালিটির উদ্বোধন করেন বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণার কো অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। এরপর কেক কেটে সাইকেল র‌্যালি শুরু করা হয়।

অনুষ্ঠানে বাকৃবি উইমেন সাইক্লিং ক্লাবের সভাপতি ও ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা সভাপতিত্ব এবং ক্লাবের সাধারণ সম্পাদক সানজিদা হায়দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাইক্লিং ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল হক, সহসভাপতি অধ্যাপক ড. শিরিন আক্তার, সহকারী অধ্যাপক আনজুয়ারা খাতুনসহ সাইক্লিং ক্লাবের অন্যান্য সদস্যরা।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে শুরু হয়ে জব্বারের মোড় প্রদক্ষিণ করে বোটানিক্যাল গার্ডেনের সামনে দিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কে. আর. মার্কেটে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি উদ্বোধনকালে বক্তারা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে সাইকেল চালানোর প্রয়োজনীয়তা উল্লেখ্য করেন।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ