ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

রিকশাচালকের চিকিৎসা দেয় না ডেল্টা মেডিক্যাল!


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৬-২০২৩ বিকাল ৫:১৭

‘রিকশাচালকদের চিকিৎসা ডেল্টা মেডিক্যালে হয় না। চিকিৎসা করালে টাকা দেবে কে? সরকারি মেডিক্যালে নিয়ে যান’। শনিবার (০৩ জুন) সকালে সড়ক দুর্ঘটনায় আহত এক রিকশাচালককে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেলে এসব কথা বলেন হাসপাতালটির দায়িত্বরত চিকিৎসক। এই ঘটনার ভিডিও প্রতিবেদকের হাতে রয়েছে। 

জানা গেছে, শনিবার সকালে সরকারি বাঙলা কলেজের ছাত্র সোলায়মান খান রিকশাযোগে মিরপুর যাচ্ছিলেন। পথিমধ্যে আনসার ক্যাম্পে রবরব (ঢাকা মেট্রো ব-১১-৭০০১) পরিবহনের একটি বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ও যাত্রী সোলায়মান সড়কে পড়ে যায়। এসময় রিকশাচালকের পা বাসের চাকার নিচে পড়ে। ঘটনা দেখে স্থানীয় লোকজন জড়ো হয়ে গাড়ি আটক করে এবং আহত দুজনকে হাসপাতালে নিয়ে যায়। 

হাসপাতালে রিকশাচালক জামালকে (৩৫) দায়িত্বরত চিকিৎসক জিজ্ঞেস করেন ‘উনি কী করেন?’ এরপর ‘রিকশাচালক’ জানালে ওই চিকিৎসক জানান, এই হাসপাতালে রিকশাচালকদের চিকিৎসা হয় না। ওনাকে সরকারি মেডিকেলে যান। এখানে চিকিৎসা করালে টাকা দেবে কে? 

এসময় আহত অন্যজন টাকা দেওয়ার কথা স্বীকার করলেও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা করতে অস্বীকৃতি জানায়। এতে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। প্রায় মিনিট-দশেক বাগবিতণ্ডা শেষে ড্রেসিং করে ৪০০ টাকা বিল করে ডেল্টা হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে রিকশাচালক জামাল রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া যাত্রী সোলায়মানের বুকে চাপ লাগায় এক মাসের বেড রেস্ট দিয়েছেন ডাক্তার। 

জানতে চাইলে বাঙলা কলেজছাত্র সোলায়মান বলেন, ‘আমি নিজে টাকা দেব বলার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা করায়নি। উল্টো আমার যাচ্ছেতাই ব্যবহার করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। একটা হাসপাতালের ডাক্তার কীভাবে বলেন, এখানে রিকশাচালকদের চিকিৎসা হয় না?’ 

জানতে চাইলে ডেল্টা হাসপাতালের সহকারী ম্যানেজার টুটুল বলেন, ‘আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না। আপনারা হাসপাতালে এসে কথা বলেন। একটা ঘটনা যেহেতু ঘটে গেছে, এটা তো সমাধান করতে হবে। আপনারা আসেন।’

এ বিষয়ে দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল বলেন, ‘গাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আহত রোগীদের চিকিৎসা চলছে। এখনও মামলা হয়নি। আহত রোগীরা এসে মামলা করলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।’

এমএসএম / এমএসএম

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর