ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান উৎসব পালন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩-৬-২০২৩ বিকাল ৫:২৭
সারাদেশের ন্যায় গাজীপুরের কোনাবাড়ীতে উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক গুরু ও হিন্দু  সম্প্রদায়ের মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) নগরীর আমবাগ শ্রী শ্রী শ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে এ উপলক্ষে দিনব্যাপী  ধর্মীয়,অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে ওই মন্দিরে সকাল ৬ টায় প্রভাত কীর্তন, সকাল ৭ টায় শ্রী শ্রী গীতা পাঠ, সকাল ৯ টায় বাবার বাল্যভোগ, বেলা ১১ টায় বাবার বাল্য ভোগের প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মাঝে। এছাড়াও সোয়া ১১ টায় বাবার জীবন বৃত্তান্ত পাঠ,১১.৪০ মিনিটে বাবার দেহত্যাগের সময় ১ মিনিট নিরবতা পালন করেন ভক্তরা। 
 
পরে অন্তে শ্রী রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন ভক্তরা। বিকেল ৩ টায় বাবার রাজভোগ এবং বিকেল ৪ টায় বাবার রাজভোগ এর প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মাঝে। এছাড়াও সন্ধ্যা সাতটায় বাবার আরতির কীর্তন পাঠ করা হবে বলে জানান মন্দির কর্তৃপক্ষ। 
 
এসময় উপস্থিত ছিলেন অত্র মন্দির কমিটির সভাপতি শম্ভুনাথ সাহা, সাধারণ সম্পাদক বিনয় চন্দ্র সরকার, কোষাধক্ষ্য পরিতোষ সাহা, সাংগঠনিক সম্পাদক বিজয় বর্মনসহ বিভিন্ন জায়গা থেকে আসা বাবা লোকনাথের ভক্তবৃন্দ। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস