ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তাদের যা বললেন: প্রতিমন্ত্রী পলক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২৩ রাত ৮:৫৭
ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ৫২ বছর আগে বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন, তরুণ প্রজন্মকে দক্ষ যোগ্য গড়ে তুলতে হবে। সে কারণেই বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, আমাদের এ স্বাধীনতা কখনোই পূর্ণ হবে না, যদি আমার কৃষক-শ্রমিক পেট ভরে খেতে না পারে। যদি আমার মা- বোনেরা পরনের কাপড় না পায়, যদি আমার তরুণ-যুবকরা চাকরি বা কাজ না পায়। বঙ্গবন্ধু তরুণদের জন্য, কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই স্বাধীন বাংলাদেশে অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য হিসেবে নিয়েছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, সোনার বাংলা গড়তে হলে, সোনার মানুষ চাই। প্রতিমন্ত্রী বলেছেন, "নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন, বঙ্গবন্ধুর সেই সোনার মানুষ গড়ার কাজটাই সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে।
 
শনিবার (০৩) জুন সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নবাবগঞ্জ টাউন ক্লাবের মিলনায়তনে "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ -৩ সদর আসনের এমপি আব্দুল ওদুদ বিশ্বাস, শিবগঞ্জ -১ আসনের এমপি ড. শামিল উদ্দিন আহমেদ শিমুল, মহিলা এমপি সংরক্ষিত (৩৩৮) ফেরদৌস ইসলাম জেসি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম সহিদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ফাউন্ডার ও মেন্টার ইকবাল বাহার জাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাওঁ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুর রহমান প্রমুখ।

এমএসএম / এমএসএম

২৮ ঘণ্টা যানজট-ধীরগতি শেষে সচল সিরাজগঞ্জ মহাসড়ক

স্বামী পরিত্যক্ত নারী ও মেয়েকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় বাড়িতে হামলা-ভাংচুর, প্রতিবাদে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে জিন্নাত- লাবলু বাহিনীর তান্ডবে মাহমুদনগরবাসী আতঙ্কিত

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত