ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় ২৮দিনের শিশুর মৃত্যু


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৩-৬-২০২৩ রাত ৯:১
মাদারীপুর জেলার শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় আহত ২৮ দিন বয়সী এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার(২ জুন) রাতে চিকিৎসার জন্য ঢাকা নেবার পথে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার (৩ জুন) দুপুরে শিবচর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
 
শিশুটি উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা গ্রামের সোবাহান তালুকদারের মেয়ে। মায়ের সাথে নানা বাড়িতে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর উপজেলার দ্বিতীয়াখন্ড এলাকার মালের কান্দি গ্রামে শুক্রবার সকালে ঢাকা থেকে এসে নানা বাড়ির সামনে ইজিবাইক থেকে শিশু কণ্যাকে কোলে নিয়ে নামেন নানী শাশুড়ী রোকেয়া বেগম। এসময় সড়ক দিয়ে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে শিশু কন্যাসহ ও নানী শাশুড়ী রোকেয়া বেগম সড়কে পরে আহত হন। তখনই তাদের দুইজনকে শিবচরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা নেন। 
 
এরপর সন্ধ্যার দিকে শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়। 
 
এ ঘটনায় শনিবার সকালে মোটরসাইকেল চালক নূর আলম পোদ্দার(৩৫) এর নামে শিবচর থানায় শিশুটির বাবা সোবাহান তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।
 
শিশুটির বাবা সোবাহান তালুকদার বলেন,'ইজিবাইক থেকে নেমে দাঁড়াতেই দ্রুত গতির মোটরসাইকেলটি এসে আমার নানী শাশুড়ী ধাক্কা দেয়। এসময় আমার নানী শাশুড়ী  বাচ্চাসহ রাস্তায় পড়ে গিয়ে আহত হয়। প্রথমে আমরা শিবচরে এক চিকিৎসকের কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসা dনিই। এর পর সন্ধ্যার দিকে হঠাৎ করেই আমার মেয়ে অসুস্থ্য যায়। পরে শিবচরে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা নেয়ার পথে মারা যায় মেয়েটি।'
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আনোয়ার হোসেন বলেন,'এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তদন্ত চলছে। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।'

এমএসএম / এমএসএম

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার