ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে শ্রমিক নেতার মুক্তির দাবিতে কালুরঘাটবাসীর প্রতিবাদ সভা


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪-৬-২০২৩ দুপুর ৩:৩২

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে জাতীয় শ্রমিক লীগ নেতা আবুল হোসেনকে   কোন অভিযোগ ও মামলা ছাড়াই গ্রেপ্তার করে   সাজানো  মামলায় গ্রেপ্তার  দেখানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে কালুরঘাটবাসী। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিবাদ সভায় করেছে।  মোহরা এলাকাবাসীর পক্ষে কালুরঘাট শ্রমিক কল্যাণ সমিতির আহবায়ক সুজন সরকার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অবিলম্বে এই নেতার মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার পরিবহন ধর্মঘটসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ৩১মে দিবাগত রাতে আবুল হোসেনকে সুনির্দিষ্ট কোন মামলা বা অভিযোগ ছাড়া সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য। আটকের সময় তারা সুনির্দিষ্ট কোন কারণ প্রদর্শন করেননি। এমনকি তার হেফাজত থেকে বেআইনি কিছুই উদ্ধার হয়নি। তবুও কিছু বুঝে উঠার আগেই গাড়িতে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। 
নানা তালবাহানার পর বৃহস্পতিবার ১ সন্ধ্যায় ডাকাতি প্রস্তুতিসহ দু'টি সাজানো মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে পরিচ্ছন্ন এই শ্রমিক নেতাকে। মানুষ ন্যায়বিচারের জন্য যাদের দ্বারস্থ হন, তারাই যদি এমন ঘৃণ্য কাজ করেন, তা অত্যন্ত দু:খজনক। 
বিশেষ কোন মহলের প্ররোচনায় তাকে ফাঁসানো হয়েছে। এর আগেও বেশ কয়েকবার আবুল হোসেন ও তার পরিবারকে প্রশাসনের রোষানলে পড়তে হয়েছে। এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানানো যাচ্ছে। অবিলম্বে শ্রমিক নেতা আবুল হোসেনকে মুক্তি দিতে হবে। পাশাপাশি নিরপেক্ষ তদন্ত পূর্বক মামলার দায় থেকে অব্যাহতি প্রদানে সংশ্লিষ্ঠদের প্রতি অনুরোধ জানান ভুক্তভোগী আবুল হোসেনের পরিবার।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়