আগামীকাল পাবিপ্রবি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী,নানা আয়োজন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল সোমবার ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে কর্তৃপক্ষ নানা কর্মসূচি গ্রহণ করেছে। সাজ সাজ রব পড়ে গেছে দিনটি পালনের লক্ষ্যে। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন।
অনুষ্ঠান সূচির মধ্যে সকাল সাড়ে ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, সকাল ১০টা ৪০ মিনিটে আনন্দ শোভাযাত্রা, ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচি, ১১টা ১৫ মিনিটে উদ্বোধনী আলোচনা সভা, শিক্ষকদের বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান, মেধাবী শিক্ষার্থীদের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান এবং বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অতিথিসহ গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ই-মেইলসহ নানাভাবে নিমন্ত্রণ জানানো হচ্ছে বলে সূত্র জানিয়েছে
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি