আওয়ামী লীগের সাথে কখনো বেইমানি করি নাই এমপি জ্যাকব
ভোলা-৪ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের আমলে সীমাহীন দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছি। গ্রেপ্তারের ভয়ে পুলিশের সামনে থেকে পালিয়ে যায়নি। ২০০১ এর পরে বহুবার গ্রেপ্তার হয়েছি। রিমান্ডে নিয়ে নির্যাতনসহ অনেক অত্যাচার সহ্য করেছি কিন্তু মাথা নত করি নাই। সংস্কারবাদী হয়ে আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার সাথে কখনো বেইমানি করি নাই। আগামী সংসদ নির্বাচনেও কর্মীদের সাথে মাঠে থাকবো এবং সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করব।
এমপি জ্যাকব আরও বলেন, চরফ্যাশন-মনপুরায় আমি যে উন্নয়ন করেছি দেশের কোন উপজেলায় এমন উন্নয়ন হয়নি। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে প্রয়োজনে লাশ হবো তবুও বহিরাগতদের হাতে চরফ্যাশন ও মনপুরার মানুষের ভাগ্য তুলে দিব না।
রবিবার সকাল ১১ টায় ব্রজ গোপাল টাউনহলে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এমপি জ্যাকব এসব কথা বলেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান স্বপন,ওলামা লীগের সভাপতি মাও. আবদুল খালেক প্রমুখ।
এমএসএম / এমএসএম
মে দিবস উপলক্ষে চসিক জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত
শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না: ডা. শাহাদাত
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
Link Copied