ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা: বাহাউদ্দীন নাছিম


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৫-৬-২০২৩ দুপুর ১২:২০
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশে তার নেতৃত্বের বাহিরে আর কিছু নেই।
রবিবার বিকেলে  পৌর এলাকার চরমুগরিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ খান ও সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান খান জামালের স্মরণে স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। 
এ সময় তিনি আরো বলেন, খুনির দলেরা ভেবেছিলেন জাতির পিতাকে হত্যা করে তার আদর্শকে হত্যা করবে। কিন্তু ইতিহাস পরিবর্তন করা যায়না। সাময়িকভাবে পরিবর্তন করা গেলেও স্থায়ীভাবে তা পরিবর্তন করা যায়না। সঠিকভাবেই ইতিহাস পরিচালিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী চোকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন খান নাঈম, দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ ও অন্যান্যরা।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ