ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নানা আয়োজনে পালিত হলো বেরোবিতে বিশ্ব পরিবেশ দিবস


এম কে পুলক আহমেদ, বেরোবি photo এম কে পুলক আহমেদ, বেরোবি
প্রকাশিত: ৫-৬-২০২৩ দুপুর ২:৩৮

রংপুরের  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের উদ্বেগে র‍্যালী, ক্যাম্পাস ক্লীনিংসহ  নানা আয়োজনে পালিত হলো বেরোবিতে বিশ্বপরিবেশ দিবস। 

সোমবার (৫ই জুন) বেলা ১১ টার সময়ে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট চত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে কৃষ্ণচূড়া সড়কে গিয়ে শেষ করে।এর পর স্বাধীনতা স্মারক মাঠে ক্যাম্পাস ক্লীনিং এর কাজ শুরু করে। শেষে লাইভ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি স্বপন মাহামুদ বলেন,বিশ্ব পরিবেশ দিবসে আমাদের বার্তা পরিবেশ রক্ষার্থে আমরা যেখানে সেখানে ময়লা ফেলবনা, অপ্রয়োজনে বৃক্ষ হত্যা করবোনা, নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ঠিক রাখতে সচেষ্ট থাকব।কারন পরিবেশ টিকে থাকলে আমরা ঠিক থাকব।
চলুন, তাই করি পণ পরিবেশ রক্ষায় দিব মন।

র‍্যালীতে অংশগ্রহন করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। র‍্যালীচলাকালে তারা বিভিন্ন রকমের প্লাকাড নিয়ে আসে।প্লাকাডে লেখা ছিল সবুজ এখন নতুন কালো,বন্য বন্য এ অরণ্য সুন্দর, আশেপাশের পরিবেশ সুন্দর রাখুন, মন ও পরিবেশ পরিষ্কার রাখুন ইত্যাদি পরিবেশ রক্ষা বিষয়ক বাণী ছিল।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা