ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলো কুবির রসায়ন বিভাগ


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ৫-৬-২০২৩ দুপুর ৪:৭

নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। সোমবার (৫ জুন) বিজ্ঞান অনুষদের সামনে থেকে  র‍্যালির মাধ্যমে দিনটি উদযাপন শুরু করে বিভাগটি। র‍্যালিটি সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে মূল ফটক হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। 

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে  বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম রায়হান উদ্দিনের সভাপতিত্বে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর বিষয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, 'আমাদের গাছ লাগাতে হবে ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে। ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদেরকে এই পৃথিবী বাসযোগ্য করে যেতে হবে। না হলে তারা সারভাইব করতে পারবে না। আমাদের আজকের আলোচনা ফলপ্রসূ হবে যদি আমরা গাছ লাগাই ও পরিচর্যা করি।'

বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম রায়হান উদ্দিন বলেন, 'আজকে পৃথিবীর যে অবস্থা তা মানুষের ভোগবাদী আচরণের জন্য। প্রতি বছর গাছ কমেই যাচ্ছে, মনুষ্য সৃষ্টি বর্জ্য বেড়েই যাচ্ছে। আমাদের এই ভোগবাদী আচরণ থেকে বের হতে হবে। আগামীর প্রজন্মকে সুন্দর সমাজ, রাষ্ট্র তথা বিশ্ব উপহার দিতে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে।'

সেমিনারের বক্তাদের মধ্যে  ড. আখতারুজ্জামান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের জন্য উপহার হিসেবে দশটি গাছ নিয়ে আসেন। যার মধ্যে একটি গাছ সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের প্রাঙ্গনে লাগানো হয়। 

এই সেমিনারে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল। এছাড়া বক্তা হিসেবে ছিলেন  বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী, বায়োডায়ভারসিটি রিসার্চ এন্ড কনভারসেশন সেন্টারের চেয়ারম্যান ড. আখতারুজ্জামান চৌধুরী, গ্রীন ভিশন বায়ো টেকের এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফুজ্জামান শরীফ। 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী