পাবনায় বিশ^ পরিবেশ দিবস পালিত
“সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দুষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ^ পরিবেশ দিবস ২০২৩।
সোমবার সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে দিবসটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন সভায় সভাপতিত করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল আহমেদ, পরিবেশ অধিদপ্তরের এডি নাজমুল হোসাইন, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সিসিডিবির প্রোমার আলফ্রেড ঘোষ, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশারোফ হোসেন, বিআরটিএর এডি মোঃ আব্দুল হালিম, বিসিকএর ম্যানেজার রফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম, জনশক্তি এপি আখলাক উজ জামান, মিশন নার্সারীর মালিক কামাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উন্নত বিশে^ পরিবেশ নিয়ে ব্যাপক সচেতন। পরিবেশ ভালো থাকলে সবই ভালো থাকবে। পরিবেশ সচেতন না হওয়ায় বাংলাদেশের পরিবেশ খারাপ হচ্ছে। জনগণকে সচেতন হতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। পলিথিন এবং প্রøাস্টিক জাতীয় জিনিসের ব্যবহার কমাতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে পরিকল্পিত পরিবেশের বিকল্প নেই।
অনুষ্ঠানটি উপাস্থাপনা করেন পাবনা জেলা প্রশসন কার্যালয়ের সহকারী কমিশনার ফারিস্তা করিম।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা