ঈশ্বরদীতে প্লাস্টিক বর্জ্যে তৈরি ‘দানব’ ভাস্কর্য
প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা বোঝাতে ও জনসচেতনতা সৃষ্টিতে পাবনার ঈশ্বরদী উপজেলায় প্লাস্টিকের তৈরি ভাস্কর্য ‘দানব’ উন্মোচন করা হয়েছে। ঈশ্বরদী পৌরসভা চত্বরে এমন কয়েকটি ভাস্কর্য তৈরি করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোসাটমের দু’দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার ভাস্কর্যগুলো উন্মোচন করা হয়।
সরেজমিন দেখা যায়, এসব ভাস্কর্য দানবের পাশে প্লাস্টিক বর্জ্য দিয়ে লেখা,‘মেছো ভূত মাছ চায়, না পেয়ে প্লাস্টিক খায়’।এর আগে পরিবেশ দূষণ প্রতিরোধে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সহায়তায় ব্যাপক জনসচেতনতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয় রোসাটম। সোমবার থেকে বুধবার পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় এ কার্যক্রম চলবে। বিশ্ব পরিবেশ দিবসের রজতজয়ন্তীকে কেন্দ্র করে এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
সোমবার শিক্ষার্থীদের দ্বারা ঈশ্বরদীর দাশুড়িয়া মোড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম, দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়ের মাঠে কয়েকশ শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে শিক্ষামূলক কর্মসূচি, ঈশ্বরদী পৌরসভা প্রাঙ্গণে প্লাস্টিক বর্জ্যে তৈরি ভাস্কর্য উন্মোচন করা হয়।
প্রকল্প সূত্র জানায়, পরিবেশ দিবস উপলক্ষে রূপপুর মোড়ে বিশেষ রোড শো হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম, যার মাধ্যমে জনগণকে প্লাস্টিক দূষণ এবং এর প্রতিকার সম্পর্কে ব্যাখ্যা করা হবে। শিক্ষার্থীদের প্লাস্টিক রিসাইকেলের বিষয়ে ব্যবহারিক শিক্ষা প্রদানের জন্য বুধবার তাদের নিয়ে ঈশ্বরদী ইপিজেডে আদনান পিএসএফ ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করা হবে।
রোসাটমের প্রকৌশল শাখা রূপপুর প্রকল্পের ডিজাইনার এবং জেনারেল কন্ট্রাক্টর এতমোস্ত্রয় এক্সপোর্ট জানায়, এসব কর্মসূচির অন্যতম আরেকটি লক্ষ্য, পারমাণবিক শক্তির ইতিবাচক দিকগুলো তুলে ধরা। বর্তমান বিশ্বে লো-কার্বন এবং নির্ভরযোগ্য বিদ্যুতের উৎস হিসেবে পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলো বিশ্বকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে একদিকে যেমন সুরক্ষা দিচ্ছে, অন্যদিকে পৃথিবীর ইকোসিস্টেম পুনরুদ্ধারে তাৎপর্যপুর্ণ ভূমিকা পালন করছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি