বাকৃবিতে দুর্নীতি বিরোধী র্যালি
দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (০৬ জুন) সকাল ১১ টায় র্যালিটির উদ্বোধন করেন বাকৃবির ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান। বাকৃবির নৈতিকতা কমিটি র্যালি ও লিফলেট বিতরণের আয়োজন করে।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে কৃষি অনুষদের করিডোর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে লিফলেট বিতরণ করা হয়।
র্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবি নৈতিকতা কমিটির সভাপতি অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক ড. মো. জহিরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো অলিউল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, অধ্যাপক ড. চয়ন গোস্বামী, অধ্যাপক ড. আফরিনা মুস্তারি। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ সময় রেজিষ্টার (ভারপ্রাপ্ত) মো অলিউল্লাহ বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই দুর্নীতির বীজ বপন হচ্ছে। আমরা যদি এখনই এর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি না করি তাহলে দেশ তথা বিশ্ব এর নীতিবাচক ফল ভোগ করবে। দুর্নীতির প্রভাব থেকে মুক্তির জন্য আমরা জনসচেতনতা বৃদ্ধি করবো।
অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান বলেন, নৈতিকতা কমিটি অনেক আগেই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু আমরা কাজ শুরু করতে পারি নি বিভিন্ন প্রতিবন্ধকতায়। দুর্নীতির কারনে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিয়ে অনেক পিছিয়ে আছে। আমরা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করবো।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ