ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভোমরা স্থলবন্দরে পৌঁছেছে ২১ ট্রাক ভারতীয় পেঁয়াজ


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৬-৬-২০২৩ দুপুর ৩:১৬
 ভারত থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২১ ট্রাকে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে।মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত এসব পেঁয়াজের ট্রাক প্রবেশ করে। আরও পেঁয়াজের ট্রাক প্রবেশ করতে পারে বলে জানিয়েছে ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তারা।ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ীদের সংগঠন সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খাঁন জানান, প্রতি টন পেঁয়াজ ২২০ মার্কিন ডলার থেকে ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।
 
সাতক্ষীরার আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জানান, পেঁয়াজ ভর্তি আরও ট্রাক ভোমরা বন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গায় অবস্থান করছে যে কোন মুহূর্তে প্রবেশ করবে ট্রাক।
 
ভোমরা শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা শান্ত হাওলাদার জানান, মঙ্গলবার সকাল নাগাদ ২১ ট্রাক পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। আজকে আরও পেঁয়াজভর্তি ট্রাক ঢুকতে পারে।দেশীয় পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এ সুযোগে বাজারে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ফলে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে ১শ’ টাকায় উঠে। এমন পরিস্থিতিতে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।এদিকে পেঁয়াজ আমদানির ঘোষণা আসতেই পাইকারি বাজারে কমতে শুরু করেছে। মোকামগুলোতে মণপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত কমেছে পণ্যটির দাম। সে হিসেবে প্রতি কেজিতে দাম কমেছে ২৫-৩০ টাকা। যদিও খুচরা বাজারে এখনো এর প্রভাব পড়তে দেখা যায়নি।তবে ব্যবসায়ীরা বলছেন, আগামী দু-তিন দিনের মধ্যেই কেজিপ্রতি দাম ৪৫ টাকার নিচে চলে আসবে। যদিও আমদানি করা পেঁয়াজ বাজারে আসার আগেই দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে প্রতি কেজির দাম এক রাতে ৩০ টাকা কমেছে বলে জানা যায়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার