ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রয়েল সিমেন্টের ম্যানেজার গ্রেফতার


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-৬-২০২৩ বিকাল ৬:১০

১১ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা আত্মসাতের পর স্বপরিবারে বিদেশে পালানোর সময় চট্টগ্রাম বন্দর থানায় আটক হয়েছে কায়সার মোরশেদ (৩৫) নামে এক যুবক। গত ২ জুন ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয় সে। পরে চট্টগ্রাম বন্দর থানার একটি ফোর্স তাকে নিয়ে আসে। আসামি কায়সার মোরশেদ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের আমিন উল্লাহ টেন্ডলের বাড়ির মো. শওকত হোসেনের ছেলে। 
মামলা সূত্রে জানা গেছে, মোরশেদ ২০১৬ সালের ডিসেম্বর থেকে আগ্রাবাদ রয়েল সিমেন্ট লিমিটেড এ কপোর্রেট সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে তিনি কোম্পানির কোডভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে মালামাল দিয়ে সেই টাকাগুলো কোম্পানিকে বুঝিয়ে দেননি। যার পরিমাণ ১১,১৬, ৬৩,৯৬০ (এগারো কোটি ষোল লাখ তেষট্টি হাজার নয়শ ষাট) টাকা। পরে গত ১ জুন সকাল ১০টার দিকে কোম্পানির অডিট চলাকালীন সময় তিনি নানাভাবে সময়ক্ষেপণ করেন। পরে মোরশেদ কৌশলে পালিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে রয়েল সিমেন্ট লিমিটেডের চীফ ম্যানেজার (রিকভারি) মোহাম্মদ আবুল বশর চট্টগ্রাম নগরীর বন্দর থানায় গত ২ জুন মামলা দায়ের করেন। পরে বন্দর থানা গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নেপাল যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয় মোরশেদ। পরে তাকে আদালতে প্রেরণ করেন সংশ্লিষ্ট থানা। বাদী সূত্রে জানা গেছে, আসামি মোরশেদ হাটহাজারীর শিকারপুর ইউনিয়নে একটি বিশাল রাজকীয় খামার করে রেখেছে। এছাড়াও আত্মসাতের টাকা দিয়ে শ্বশুরের নামে দেড় কোটি টাকার জায়গা ক্রয় করেন। পাশাপাশি তার স্ত্রীর ভাই সাজ্জাদ মোস্তাফা নামে এক ব্যক্তির মাধ্যমে কয়েক কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়