পাবিপ্রবিতে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার (০৭ জুন ) বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান এই চারটি অনুষদের শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুইটি ব্যাচে ‘টিচিং, লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যালাইনমেন্ট ফর ওবেই অ্যান্ড ওয়ে টু প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন’ শিরোনামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী।
উদ্বোধনী কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান। রিসোর্স পারসন ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং শাবিপ্রবি আইকিউএসি’র সাবেক পরিচালক ড. মো. আশরাফুল আলম।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান বলেন, প্রতিটি কাজ আমাদের নিয়মতান্ত্রিকভাবে সমাধান করতে হবে। আগে সমস্যা কোথায়, সেটা জানা এবং সে অনুযায়ী কাজ করতে হবে। সবার পক্ষে এক রকম কাজ করা সম্ভব না, কিন্তু সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে। আমাদের গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি কাজ গুচ্ছিয়ে ও সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। যেকোনো বড় কাজকে সংক্ষিপ্ত ও সুন্দরভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে। শিক্ষা ও গবেষণায় পাবিপ্রবিকে সামনে নিয়ে যেতে হবে।
কর্মশালায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শেখ রাসেল আল-আহম্মেদ এবং সহযোগী অধ্যাপক ড. মো. নূর আলম।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-এর উদ্যোগে বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ সকাল সাড়ে ৯টায় এবং ব্যবসায় প্রশাসন এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের জন্য কর্মশালা দুপুর আড়াইটায় শুরু হয়।
কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন আইকিউএসি’র প্রশাসনিক কর্মকর্তা সানজিদা শারমিন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি