ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পাবনায় সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে পিতা-ছেলে নিহত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৭-৬-২০২৩ বিকাল ৫:৩৮

পাবনার ঈশ্বরদী উপজেলার মঙ্গলবার (০৬ জুন) রাতে দাশুড়িয়া মোড়ে সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে পিতা ও ছেলে নিহত ও তিনজন আহত হয়েচে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা  য়েছে। 
রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের তেঁতুলতলা পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল আলমের ছেলে মাহবুবুর আলম (৪০) ও তার  দেড় বছর বয়সী ছেলে সন্তান আব্দুর রহমান। নিহত মাহবুবুর আলম পাবনায় স্কয়ার গ্রুপে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, মঙ্গলবার রাতে পারিবারিক একটি জানাজা অনুষ্ঠান শেষ করে পাবনা স্কয়ারে কর্মরত মাহবুবুর তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে সিএনজি অটোরিকশাযোগে পাবনা অভিমুখে যাচ্ছিলেন।
পথিমধ্যে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া তেঁতুলতলা তিনরাস্তার মোড় নামক রাস্তার বাঁকে স্থানে পৌঁছানো মাত্র বিপরীতগামী টাক্টরের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়। খবর  পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ এসে নিহত দুইজনের লাশ উদ্ধার করে। সিএনজি চালকসহ আহত তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাইওয়ে পুলিশের ওসি আরও জানান, পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা নথিভুক্ত হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় বুধবার (০৭ জুন) সকালে ময়নাতদন্ত ছাড়াই নিহতদেও স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ