ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৭-৬-২০২৩ রাত ১১:১৬
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিককর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বকেয়া পাওনার দাবীতে অবসরপ্রাপ্ত  শ্রমিক কর্মচার্রী ও কর্মকর্তা  কল্যান সমিতির মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 
 
৭ জুন বুধবার সকাল ১০ টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা সমিতির  সভাপতি আলী আকবর শেখের সভাপতিতেত্ব সভায় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সভাপতি মোঃ শাহিন মিয়া, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,সমিতির সাধারন সম্পাদক শ্রমিক নেতা মোঃ আবুল বাশার বাদশা,সাবেক সাধারন সম্পাদক মোঃ জহুরুল হক,মোঃ সিদ্দিকী আলী খান, মোঃ রেজাউল হক, মোঃ রফিকউদ্দিন মোল্যা ও মোঃ কাজলসহ প্রমুখ। মাবনবন্ধনে বক্তাগণ  তাদের  বক্তব্যে উল্লেখ করেন  ফরিদপুর চিনিকলের ২০১৪ সাল থেকে অবসরপ্রাপ্ত ৩শ ২৬ জন শ্রমিক  কর্মচারীর ও কর্মকর্তাদের  গ্রাইচ্যুটি, সরকার ঘোষিত জাতীয় মজুরী কমিশন, মজুরী ও  বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ৩০ কোটি টাকা পাওনা রয়েছে। 
ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বকেয়া  প্রায় ৩০ কোটি টাকা বকেয়া রয়েছে ফরিদপুর চিনিকলের কাছে। বক্তাগণ বলেন ৭/৮ বছর অবসর গ্রহন করলেও পাওনা টাকা পাচ্ছি না। পাওনা টাকা না পাওয়ার কারনে ৩শ ২৬টি পরিবার মানবেতর জীবনযাপন  করছি। মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩শ ২৬টি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ  গ্রহন করেন। আসন্ন  ঈদুল আযহার আগেই  আমাদের পাওনা টাকা পরিশোধ  পূর্বক  পরিবার নিয়ে ঈদ উদযাপনে   সহযোগিতা করবেন।  মানববন্ধন কর্মসূচী পরবর্তী  একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  হয়েছে । মিছিলটি  ঢাকা-খুলনা  মহা সড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে  মানবন্ধন  স্থলে শেষ হয়।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত