ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ী ফ্লাইওভারে দিনের বেলায় জ্বলছে সড়ক বাতি


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৮-৬-২০২৩ বিকাল ৫:৪২
দেশে এমনিতে বিভিন্ন জেলার উপর দিয়ে প্রচন্ড তাপদাহ চলছে। দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রোদ ও ভ্যাপসা গরমে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। বিদ্যুতের কোন কোন গ্রাহক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই বিরক্তি প্রকাশ করে দিচ্ছেন ফেসবুকে পোস্ট। এরই মধ্যে গত সোমবার ৫ জুন দুপুর সাড়ে ১২ টায় বন্ধ হয়ে গেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। তবে এই সংকটের মধ্যেও সড়কে দেদারছে অপচয় হচ্ছে বিদ্যুৎ। বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় কোনাবাড়ী ৪ লেন বিশিষ্ট ৪০ টি স্পেনের ৬৪৫ মিটার দৈর্ঘ ১৮.২০ মিটার প্রশস্ত ফ্লাইওভারে জ্বলছে সড়ক বাতি। 
 
স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘদিন ধরেই কোনাবাড়ী ফ্লাইওভারে সড়ক বাতি গুলো বিকেল থেকেই জ্বলছে। বিদ্যুতের এই সংকটকালীন সময়ে এভাবে অপচয় করছে দেখার যেন কেউ নেই। সড়কে চলাচল কারী এস.এম.আব্দুল মাজেদ বলেন,প্রতিদিন বিকেল ৫ টার দিকে ফ্লাইওভারের বাতি গুলো জ্বলে। এদিকে আমাদের বাসাবাড়ীতে বিদ্যুৎ পাইনা ঠিকমতো। ছেলে মেয়েদের লেখা পড়াতেও বেঘাত ঘটছে। এমনিতেই আমাদের দেশে বিদ্যুতের এত অভাব ভিতরেও অপচয় করা হচ্ছে বিদ্যুৎ। 
 
গাজীপুর জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কে এম শরিফুল আলমের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ কামাল হোসেন বলেন,এটা আসলে রোডস এন্ড হাইয়ের কাজ। তাদের একটা টাইমিং করা আছে। শীতের সময় তারা ৫ টা সময় সেটিং করে রেখেছিল সন্ধ্যা হলে অটোতে জ্বলতো বাতি গুলো। এই টাইমিংটা পরে চেঞ্জ করেনি। এ বিষয়টি নিয়ে অনেকেই ফোন দেয়। পরে আমি নিজে লোক পাঠিয়ে বন্ধ করে রেখেছিলাম। বর্তমানে সারাদেশে লোডশেডিং চলছে এ অবস্থায় যদি দিনের বেলায় লাইট জ্বলে বিষয়টি দুঃখ জনক।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস