ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ আ.লীগের কর্মসূচিতে বিশৃঙ্খলা ও মারামারি


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৮-৬-২০২৩ বিকাল ৬:৯

ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে চরম বিশৃঙ্খলা দেখা গেছে। এসময় নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটেছে।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

সমাবেশে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

মূল সমাবেশ শুরুর আগেই দুই দফা চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। বিকেল পৌনে চারটায় প্রথম দফা এবং সোয়া চারটায় দ্বিতীয় দফায় চেয়ার ছোড়াছুড়ি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।

এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য নেতাকর্মীদের মাঝেও। তারাও যে যার মতো ছোটাছুটি শুরু করেন। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা সাংবাদিকদের বসার চেয়ার ও টেবিল পা দিয়ে মাড়িয়ে ব্যবহার অনুপযোগী করেন।

এছাড়া ব্যানার নিয়ে মঞ্চের একেবারে কাছাকাছি এসে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায় শত শত নেতাকর্মীদের। মাইকে বারবার ব্যানার নামাতে বলা হলেও নেতাদের কথায় কর্ণপাত করতে দেখা যায়নি কর্মীদের। আবার মঞ্চের সামনে তেরপাল বিছিয়ে কর্মীদের বসার জায়গা করা হলেও সেখানে বসতে দেখা যায়নি কোনো কর্মীকে। বরং তেরপাল বিছানোর কয়েক মিনিটের মধ্যেই তা মাড়িয়ে ব্যবহার অনুপযোগী করে তোলেন তারা। তবে এ বিষয়ে কারো বক্তব্য পাওয়া যায় নি।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি