মাদারীপুরে সোহেল হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দুইভাইকে গ্রেফতার
মাদারীপুরে চাঞ্চল্যকর সোহেল মল্লিক হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ৯ বছর পলাতক দুইভাইকে নারায়ণগঞ্জে থেকে গ্রেফতার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকা থেকে মিজানুর রহমান (৪২) ও শাহীন হাওলাদারকে (৩৮) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দন্ডপ্রাপ্তরা মাদারীপুরের শিবচরের জাদুয়ারচর এলাকার মৃত আব্দুল গফুর হাওলাদারের ছেলে। এ নিয়ে দন্ডপ্রাপ্ত তিনজনকে গ্রেফতার করে র্যাব। এছাড়া মৃত আব্দুল গফুর হাওলাদারের ছেলে খালেক হাওলাদার (৩৫) এখনো পলাতক।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-০৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মুহতাসিম রসুল এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ৮ই আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার জাদুয়ারচরের সিদ্দিক মলিকের ছেলে সোহেল মলিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় অপরাধীরা। এই ঘটনার পরদিন নিহতের পিতা ছিদ্দিক মলিক (৬৫) বাদী হয়ে শিবচর থানায় ৪জনের নাম উলেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৮ সালের ১৪ই মে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মদ ৪ জনকে মৃত্যুদন্ড দেন। মামলায় গ্রেফতারের পর জামিন নিয়ে ৯ বছর পলাতক ছিল আসামীরা। পরে র্যাবের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় মিজানুর রহমান ও শাহীন হাওলাদারকে। দন্ডপ্রাপ্ত আসামীদের আইনী প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। এর আগে গত ১৪ মে মামলার অপর আসামী বেলায়েত খাঁয়ের ছেলে আলআমিন খাঁ’কে (২৭) রাজধানী ঢাকার যাত্রবাড়ি থেকে গ্রেফতার করে র্যাব। এখনো পলাতক রয়েছে মৃত্যুদন্ডপ্রাপ্ত খালেক হাওলাদার।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
Link Copied