ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পার্কের ব্যবসার আড়ালে অশ্লীল, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৯-৬-২০২৩ দুপুর ২:৩১

পার্কের ব্যবসার আড়ালে অশ্লীল, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ঈশ্বরদীতে মানুষ ফুঁসে ওঠেছে। পাবনার ঈশ^রদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মানুষসহ এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ, মানববন্ধন করেছেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন। ঝাড়ু, জুতা প্রদর্শণ করে অবৈধ ও অনৈতিক কাজের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন বিক্ষোভকারীরা।

শুক্রবার (০৯ জুন) সকাল ১১টায় পাবনা-ঈশ^রদী মহাসড়কের পাশে ভবানীপুর গ্রামে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ী আফজাল হোসেন রতন দুই বছর আগে ভবানীপুর গ্রামে জে এন্ড জে নামের একটি বিনোদন পার্ক স্থাপন করেন। কিছুদিন পর তিনি সেখানে মাদক ব্যবসা ও নারী নিয়ে এসে দেহ ব্যবসা শুরু করেছেন। সম্প্রতি তিনি রূপপুরের রাশিয়ান নাগরকিদের নিয়ে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করছেন। দিনে রাতে এসব অশ্লীল ও অসামাজিক কাজে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। 

স্থানীয় বাসিন্দা আকুব্বর হোসেন ও আনিসুর রহমান বলেন, বিনোদন কেন্দ্রের নামে রতন সাহেব দেহ ও মাদক ব্যবসা করছেন। এ কারণে এলাকার পরিবেশ ও যুব সমাজ নষ্ট হচ্ছে। এ বিষয়ে তাকে বারবার জানানো হলেও তিনি কারো কথায় কর্ণপাত করেন না। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় প্রতিবাদে নেমেছি। পুলিশকে জানিয়েও লাভ হয়নি। তারা অবৈধ কার্যকলাপ বন্ধ না করে উল্টো স্থানীয়দের হয়রানি করছে। 

মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় গৃহবধূ আসমা খাতুন, সাবিনা খাতুন বলেন, পার্কের নামে যা হচ্ছে তা মুখে বলতেও লজ্জা লাগে। গ্রামের ছেলেমেয়েরা শান্তিপূর্ণ পরিবেশে চলাচল করতে পারছে না। প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে দশ পনেরজন করে নারী নিয়ে এসে ব্যবসা করানো হচ্ছে। আমরা অতি দ্রুত পার্কের নামে অশ্লীলতা ও অসামাজিক কাজ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ব্যবসায়ী আফজাল হোসেন রতনের পার্কে গিয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করলে পার্কের প্রধান ফটক বন্ধ পাওয়া যায়। মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, পার্ক হলো সাধারণ মানুষের বিনোদনের জায়গা। কিন্তু সেখানে অবৈধ, অশ্লীল, অসামাজিক কাজ মেনে নেয়া হবে না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির