ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৯-৬-২০২৩ দুপুর ৩:২৮

ইন্টারনেটে আসক্তির ক্ষতি প্রতিপাদ্যে মাদারীপুরে দুইদিন ব্যাপী ৪৪তম বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহে থাকছে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্বাবিত প্রদর্শনী, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। জেলার ৫টি উপজেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের ১৫ দল অংশগ্রহণ করছে।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো: মাসুদ আলম, সরকারি কলেজের অধ্যক্ষ মো: জামান মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ছাত্র শিক্ষক সহ অনেকেই।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহে এতে তত্ত্বাবধান করেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ