ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাসিক নির্বাচনে ইভিএমে ভোট প্রদান পদ্ধতি শিখালেন কাউন্সিলর প্রার্থী মতি


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ৩:৪৫
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো রাজশাহী নগরীর সকল ভোট কেন্দ্রে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
ইভিএম ভীতি এড়াতে শুক্রবার বিকালে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর মোঃ মতিউর রহমান মতি তাঁর নির্বাচনী এলাকায় মহিলা ভোটারদেরকে শিখালেন কিভাবে ইভিএমে খুব সহজে ভোট প্রদান করা যায়।
 
ভোটারদের উদ্দেশ্যে কাউন্সিলর পদপ্রার্থী মতি বলেন, "ইভিএমে কিভাবে ভোট দিতে হবে পাশের ঘরের লোকটাকে শিখান, ভাইকে শিখান, ছোট ভাতিজা ও ভাগ্নে-ভাগ্নিকে শিখান, মা-বাবা ও শাশুড়িকে শিখান। শিখিয়ে ভোটের দিন সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন এবং নির্বিঘ্নে সবাই ভোট দিন।"
 
তিনি আরও বলেন, "প্রতিপক্ষ বিভিন্ন অসত্য অভিযোগ দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এই ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা কারো কথায় কান দিবেন না কোন বিষয়ে জানার দরকার হলে আমার কাছে জানবেন। আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে আমাকে ভোট দিয়ে আবারো আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
 
এ সময় তিনি মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নৌকা প্রতিকে ও তাঁর নিজস্ব টিফিন ক্যারিয়ার প্রতিকে ভোট চান।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা