রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চুরির যন্ত্রাংশসহ গ্রেপ্তারকৃত ৪ জনকে জেলহাজতে প্রেরণ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চুরির যন্ত্রাংশসহ গ্রেপ্তারকৃত ৪ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (০৯ জুন) নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতরে চুরির যন্ত্রাংশসহ চার ব্যক্তিকে আটক করে প্রকল্পের নিরাপত্তাকর্মীরা। চুরির ঘটনায় শুক্রবার রাতেই ঈশ্বরদী থানায় মামলা হয়। প্রকল্পের বিদেশি ঠিকাদার কোম্পানি নিকিম-এর আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বরমপুর গ্রামের তানিক ইসলাম (১৮), মোঃ রায়হান প্রামানিক (২০), শুভ বিশ্বাস (১৮) ও পাকশী ইউনিয়নের চররূপপুর বিশ্বাস পাড়ার সাকিব প্রামানিক (২৮)। এদের কাছ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চুরির বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছে।
রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পারভেজ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আইআরএফ বাহিনীর সহায়তায় শুক্রবার ভোরে চোরাই মালামালসহ চারজনকে আটক করা হয়। পরে তারা নিকিম ােম্পানির কর্মকর্তাদের খবর দেন। কোম্পানির প্রতিনিধি এসে উদ্ধার যন্ত্রাংশ মালামাল যাচাই-বাছাই করে চুরির বিষয়ে নিশ্চিত হন।
এ ব্যাপারে কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা ড্যানিস তেরোখভ বাদি হয়ে পুলিশ ফাঁড়িতে চুরির এজাহার জমা দেন। সন্ধ্যায় রূপপুর পুলিশ ফাঁড়ি আটক চারজনকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘চারজনের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি