ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালায় নদের নাব্যতা হ্রাস সংক্রান্ত আলোচনা সভা


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ৪:৩১
সাতক্ষীরার তালায় শনিবার (১০ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা  উত্তরণ আইডিআরটিতে কপোতাক্ষ নদের নাব্যতা হ্রাস এবং অন্যান্য নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখা সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ ও পানি কমিটির আযোজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুহফুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম,  পানি কমিটি নেতা অধ্যাপক হাসেম আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, অধ্যাপক রেজাউল করিম, তালা উপজেলা পানি কমিটির সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, আশরাফুন নাহার, কল্পনা সরকার, সুনন্দা ভদ্র, জিএম শহিদুল্লাহ, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা প্রমুখ।
আলোচনা সভায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মৃতপ্রায় নদীসমূহের বর্তমান পরিস্থিতি এবং কপোতাক্ষ নদের পাখিমারা বিলের কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, দ্রুত টিআরএম চালুসহ পেরিফেরিয়াল বাধ সংস্কার, বেতনা খনন প্রকল্পে টিআরএম সংযুক্ত করার কথা উঠে আসে। এছাড়া বিভিন্ন সমস্যা সমাধান কল্পে দ্রুত সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সাথে মতবিনিময় করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার