ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও হুমকি, অস্ত্রধারীকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ৪:২৩

মাঠে, বাজারে, শিক্ষার্থীদের স্কুলে যেতে বাধা দান ও পথেঘাটে নারীদের উত্যক্তসহ প্রকাশ্যে অস্ত্রের মহড়ার প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে পাবনায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। পাবনা সদর উপজেলার হিমায়েতপুরে এ অভিযোগ উঠেছে। 
এ ঘটনায় গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও গ্রামবাসীকে মারধর, বাড়িঘর ও দোকানে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগও উঠেছে। অস্ত্রধারীকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
রোববার (১১ জুন) দুপুরে হিমায়েতপুরের চর বাঙ্গাবাড়িয়ার পশ্চিম পাড়ায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্থানীয় জনসাধারণ। সংবাদ সম্মেলনের পর গ্রামবাসী নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেন।
লিখিত অভিযোগে স্থানীয়রা জানান, গত ৯ মে পাবনার চর বাঙ্গাবাড়িয়ার গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছ সরদার ও তার বাহিনী নিজেদের মধ্যে গোলাগুলি করে কয়েকজনকে আহত করেন। কিন্তু পূর্ব শত্রুতা ও প্রতিহিংসার জের ধরে স্থানীয় নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলা দায়ের করেন। শুধু মামলা নয়; আনিস সরদারের বাহিনীর অন্যতম ইছাক প্রামাণিক প্রকাশ্যে অস্ত্র দিয়ে মহড়া দেয় এবং হত্যার হুমকি দেন।  এলাকার দু’টি মুদিখানার দোকানে হামলা ও লুটপাট করে। বেশ কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করে।
তারা আরও অভিযোগ করেন, আনিস ও অস্ত্রধারী ইছাক এলাকায় ত্রাস সৃষ্টি করে স্থানীয়দের মাঠে ও বাজারে  যেতে বাধা দিচ্ছেন। এমনকি শিক্ষার্থীদেরও স্কুলে যেতে দিচ্ছেন না। পথেঘাটে নারীদের উত্যক্ত করছেন। এসব ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। যেকোনও মুহুর্তে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।
সংবাদ সম্মেলনে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বাবুূল হোসেন, কালু মৃধা, সুরুজ মন্ডল, আবুল হোসেন, আব্দুল মান্নান মৃধা, আলিম মৃধা, রাণী খাতুন, আখি আক্তার, রোজিনা খাতুন, সালেহা খাতুন, মাসুরা খাতুন।
এবিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনকালীদের গ্রেফতার করার জন্য অভিযানের কথা জানালেন পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী। তিনি বলেন, অস্ত্র নিয়ে মহড়ার ভিডিও আমাদের কাছেও আছে। এবিষয়ে ইতোমধ্যে ডিবি পুলিশ কাজ করছে বলে এসপি যোগ করেন। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির