ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুরে ১০ জুয়াড়ি আটক


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১১-৬-২০২৩ বিকাল ৫:৩৬
গাজীপুরের কাশিমপুরে দশ জুয়াড়িকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১১ জুন) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন। পুলিশ জানায় শনিবার (১০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুরের কদম মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ওই দশ জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০৪ পিস তাস, নগদ ৮ হাজার ২২০ টাকা ও ১টি প্লাস্টিকের বাটি উদ্ধার করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে রাতেই কাশিমপুর থানায় ২০১৮ সালের জুয়া আইনের ৯৩/১০২ ধারায় মামলা রুজু করা হয়। 
 
আটকৃতরা হলেন,নগরীর কাশিমপুর সারদাগঞ্জ বাগাবাড়ী এলাকার জামাল মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), কাজী মার্কেট এলাকার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর কাজীর ভাই আলমগীর কাজী(৩৮), চাঁদপুর জেলার আবুল কাশেমের ছেলে মিজানুর রহমান (৩৫), কুষ্টিয়া জেলার আফাজের ছেলে মহিদুল(৪০), রংপুর জেলার মোঃ মোখলেছুরের ছেলে রওশন (৩৩), শহীদের ছেলে শরিফুল ইসলাম(২৫),  হাসুবুরের ছেলে  মেহেদী দেওয়ান  (৩৩), পাবনা জেলার তালেব প্রামানিকের ছেলে বাতেন (৩৪), কিশোরগঞ্জ জেলার সামসুলের ছেলে আজিজুল (৩৭) ও গাইবান্ধা জেলার জয়নালের ছেলে রেজাউল করিম (৩৫)।
 
পুলিশ পরিদর্শক( তদন্ত)  আব্দুল্লাহ আল মামুন  বলেন, তারা দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চালিয়ে আসছিল। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই পুলিশ কড়মকর্তা।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস