ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

মধুখালীতে মাদ্রাসা ছাত্রদের মাঝে উন্নতখাবার ও হুইল চেয়ার বিতরণ করেন মাহমুদা বেগম কৃক


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১১-৬-২০২৩ রাত ৯:৪০
সম্প্রতি ফরিদপুরের মধুখালীতে পৌরসভার গোন্দারদিয়া আছিয়া মাদ্রাসার এক ছাত্রকে নির্মমভাবে হত্যা করে একই মাদ্রাসার শিক্ষক হেদায়েতুল্লাহ,এই ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।
 এ ঘটনায় প্রেক্ষিতে ফরিদপুর-১ আসনের তিনটি উপজেলার  একাধিক মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করে বাচ্চাদের খোঁজ খবর নেন,মধুখালীর কৃতি সন্তান ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন মাহমুদা বেগম কৃক। 
গতকাল শনিবার দুপুর ২ টার সময়, উপজেলার বাগাট ইউনিয়নের শামস্ আন্জুমান মাদ্রাসা ও এতিমখানায় এতিম বাচ্চাদের জন্য দুপুরে উন্নত খাবার পরিবেশন ও একত্রে খাবার গ্রহণ করেন জনপ্রিয় এই নেত্রী । এছাড়াও দুজন পঙ্গু বাচ্চাকে হুইল চেয়ার বিতরণ করেন তিনি। 
আর মাত্র কদিন পরেই বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে অতিথি পাখির মত অনেককে মাঠে দেখা গেলেও দীর্ঘদিন মাহমুদা বেগম কৃক এই আসনে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।  গতকাল বিকাল পাঁচটার সময় বাগাট ইউনিয়নে শামস্ আন্জুমান মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান হোসেন মোল্লা। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবু প্রসাদ রায়, ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার রহমান খান, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মিলি ইসলাম, সাবেক প্রয়াত উপজেলা চেয়ারম্যানের মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সহধর্মিনী নাসরিন সুলতানা সহ অনেকে।

শাফিন / শাফিন

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা

পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন

মনপুরায় বাজার-খাল উন্মুক্তের সুফল থেকে বঞ্চিত সাধারণ মানুষ

হোমনায় পাশাপাশি ৪ কবরে দাফন হলো রায়পুরের হত্যাকাণ্ডের শিকার মা ও তিন কন্যাকে