শিবচরে জাল টাকাসহ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার ২
মাদারীপুর জেলার শিবচরে অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। সোমবার(১২ জুলাই) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার কাবিলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার(২৩) এবং দাদন মিয়ার ছেলে জোবায়ের মিয়া(২১)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১১ টার দিকে শিবচরের কাবিলপুর এলাকার মাদ্রাসা সংলগ্ন একটি ব্রিজের উপর থেকে দুই যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১লক্ষ ২০ হাজার টাকার জাল নোট ও একটি এন্ড্রয়েট ফোন সেট জব্দ করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.সালাউদ্দিন জানান,'এ ব্যাপারে শিবচর থানায় মঙ্গলবার সকালে মামলা দায়ের হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।'
এমএসএম / এমএসএম
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
Link Copied