ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ৫ বছরের দুর্গন্ধযুক্ত ময়লা অপসারণ করলেন নবনির্বাচিত কাউন্সিলর


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৩-৬-২০২৩ দুপুর ৪:২৩

দীর্ঘ ৫ বছরের দুর্গন্ধযুক্ত ময়লা অপসারণ করে নজির সৃষ্টি করলেন গাজীপুর সিটি করপোরেশন এর ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো.শফিকুল আমিন তপন। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে প্রায় দুই কিলোমিটার রাস্তার ময়লা অপসারণের কাজ করা হয়। 

ময়লা অপসারণের ফলে পথচারী এবং সাধারণ মানুষ যেন সস্তির ঢেকুর তুলছেন। তাদের দাবী ময়লা অপসারণ করার পর যেন নতুন করে কেউ 
আর ফ্লাইওভারের নিচে ময়লা না ফেলে।

এ বিষয়ে কাউন্সিলর জানান, ফ্লাইওভার নির্মাণের পর  মহাসড়কের পাশ থেকে দুর্গন্ধযুক্ত ময়লা অপসারণ না করায় একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সড়কে চলাচলকারীরা। গাজীপুর নগরীকে পরিছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিকে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা  পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সর্তক করা হয়েছে নতুন করে যেন কেউ ফ্লাইওভারের নিচে ময়লা না ফেলে। কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. দিদারুল ইসলাম বলেন,হকার ও ভাসমান দোকান বসিয়ে ফুটপাত দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জিরানি-হাতিমারা রোড ও কোনাবাড়ী ফ্লাইওভার কেন্দ্রিক এলাকায় এ সংক্রান্তে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে ময়লা আবর্জনা না ফেলার জন্য প্রত্যেককে সতর্ক করা হয় । অন্যথায় পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে জানিয়েছেন তিনি ।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস