ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে লক্ষাধিক টাকার জাল নোটসহ দুই প্রতারক আটক


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৩-৬-২০২৩ দুপুর ৪:২৪
মাদারীপুরের শিবচরে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ দুই প্রতারককে আটক করেছে  জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে শিবচর উপজেলার কাবিলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটককৃতরা হলেন, একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার (২৩) এবং দাদন মিয়ার ছেলে জোবায়ের মিয়া (২১)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, কোরবানীর হাটগুলোয় কয়েকজন প্রতারক জাল নোট ছড়িয়ে দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাবিলপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানকালে সন্দেহজনক দুই যুবককে তল্লাসী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোট ও একটি স্মার্টফোন জব্দ করে ডিবি পুলিশের সদস্যরা।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন বলেন, কোরবানীতে গরুর হাটগুলোকে টার্গেট করে একটি সক্রিয় প্রতারক চক্র জাল নোট সরবারহ করার চেষ্টা করেছিল। খবর পেয়ে কৌশলে দুজন প্রতারকসহ ১ লাখ ২০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। মঙ্গলবার সকালে শিবচর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। পরে দুপুরে আদালতে আসামীদের হাজির করা হলে আদালতের বিচারক দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই চক্রের আরও সদস্য রয়েছে, তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ