স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রাণের মাদারীপুর’ এর বৃক্ষরোপন কর্মসূচী
স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের মাদারীপুর’ এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হচ্ছে। সংগঠনটি তাদের কর্মসূচী হিসেবে মাদারীপুর জেলার শিবচরের সূর্য্যনগর থেকে রাজৈর উপজেলা পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, ঔষুধি ও কাঠ জাতীয় গাছের চারা বিতরণ করছে।
পর্যায়ক্রমে পুরো মাদারীপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গাছের চারা বিতরণ করা হবে বলে সংগঠন সূত্র জানিয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, চিত্র নায়ক অনিক রহমান অভির উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্লাটফরমে প্রথম গড়ে তোলা হয় ‘প্রাণের মাদারীপুর’ নামের সংগঠনটি। নানা শ্রেণি পেশার তরুণ-তরুণী যুক্ত হতে থাকে সংগঠনটিতে। সম্প্রতি মাদারীপুর লেকপাড়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সংগঠনটি আত্মপ্রকাশ করে। সামাজিক কাজের প্রথম কর্মসূচী হিসেবে বৃক্ষরোপনকে বেছে নেয় ‘প্রাণের মাদারীপুর’।
মঙ্গলবার (১৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজগুলোতে গাছের চারা বিতরণ করেন তারা। সারাদিনে ৫শতাধিক গাছের চারা বিতরণের টার্গেট নিয়ে নেমেছে সংগঠনটি। একটি ট্রাকে গাছের চারা নিয়ে 'প্রাণের মাদারীপুর' এর থিমসং বাজিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাজির হচ্ছে সংগঠনের সদস্যরা।
জানতে চাইলে সংগঠনটির এ্যাডমিন, চিত্রনায়ক অভি বলেন,‘আমি মাদারীপুরের সন্তান। নিজ এলাকায় সামাজিক কাজ করার লক্ষ্যেই ‘প্রাণের মাদারীপুর’ নামের সংগঠনটি গড়ে তুলি। অল্প সময়েই আমরা ব্যপক সাড়া পেয়েছি। জেলার অসংখ্য মানুষ সংগঠনে যুক্ত হয়েছেন। আমরা বৃক্ষরোপন অভিযানের মধ্য দিয়ে কাজ শুরু করেছি। শিবচর এবং রাজৈর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি। বিনামূল্যে গাছে চারা বিতরণ করা হচ্ছে। একই সাথে আমরা শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে উৎসাহ দিচ্ছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রচুর পরিমানে বৃক্ষরোপনের কোন বিকল্প নাই।’
এমএসএম / এমএসএম
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
Link Copied