ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১৪-৬-২০২৩ দুপুর ৩:২২

ঈশ্বরদীতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সরকারি সাড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রথম দিনের উদ্বোধনী খেলায় পাকশী একাদশ ৫-০ গোলে লক্ষিকুন্ডা একাদশকে এবং সাড়া একাদশ ২-০ গোলে সলিমপুর একাদশকে পরাজিত করে। প্রধান অতিথি হিসেবে জাতীয় সংগীত বাজিয়ে, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্ণামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন, পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। ঈশ্বরদী উপজেলা নিবার্হী কর্মকর্তা সুবীর কুমার দাশ এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ইসহাক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টি এ পান্না, সহ-সভাপতি আশরাফুল আবেদী,পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার, সরকারি সাড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসমা খানম প্রমুখ। ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতয় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের