ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আগুনে পুড়েগেলো কৃষকের স্বপ্ন, বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ কৃষক


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ১২:১৯
মাদারীপুর জেলার শিবচরে গোয়াল ঘরে আগুন লেগে কোরবানিতে বিক্রির জন্য লালন-পালন করা ২ টি গরু ও ১ টি ছাগলের মৃত্যু হয়েছে। এসময় গরু রক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন মজিবর হাওলাদার(৬৫) নামের এক কৃষক। 
 
বুধবার(১৪ জুন) রাত ১০ টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ওই ব্যক্তিকে রাতেই ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মজিবর হাওলাদার ওই এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।স্থানীয় সুত্রে জানা গেছে, মজিবর হাওলাদার গোয়াল ঘরে তিনটি গরু ও ১ টি ছাগল বাঁধা ছিল।আগামী কুরবানির ঈদের জন্য গরুগুলো বিক্রিরও প্রস্তুতি নিচ্ছেন তিনি।গতরাতে গোয়াল ঘরে মশা দূর করতে ঘরে কয়েল জ্বালিয়েছিলেন তিনি। রাত দশটার দিকে হঠাৎ করেই গোয়াল ঘরে আগুন দেখতে পান তিনি। এ সময় গরু বাঁচাতে ঘরে প্রবেশ করে গরুর বাঁধন খুলে দেয়ার চেষ্টা করেন। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও নিজের শরীরে আগুণ ধরে গেলে দ্রুত বের হয়ে আসেন। পরে পরিবারের লোকজন দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
 
অগ্নিদগ্ধ ব্যক্তির ভাই লাভলু হাওলাদার বলেন,'কোরবানিতে বিক্রির জন্য বড় দুটি গরু ছিল। আগুনে মারা গেছে। আমার ভাই গরু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গেছে। রাতেই ঢাকা নিয়ে গেছি চিকিৎসার জন্য।'
 
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ ইব্রাহিম হোসেন বলেন,'রাতেই তাকে শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট হসপিটালে প্রেরণ করা হয়েছে। তার শরীরের ৭৫ ভাগই অগ্নিদগ্ধ ছিল।'

এমএসএম / এমএসএম

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার