ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৩০ টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৫-৬-২০২৩ বিকাল ৫:৩০

গাজীপুরের কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোনাবাড়ী থানাধীন পেয়ারা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী। 

এসময় ৩০ টি বাড়ীর ৫ শতাধিক চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং ২২০ ফুট পাইপ উত্তোলন করা হয়। একই সাথে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে সাত জনকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন শাখার প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা মাহবুব জানান, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা এলাকার সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাংক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনা দিকে ঠেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন শাখার উপব্যবস্থাপক প্রকৌশলী রায়হান কবির, উপব্যবস্থাপক-রাজস্ব তৌফিকুর রহমান,সহকারী প্রকৌশলী মো.মাসুদ বিন ইউসুফ,উপ-সহকারী প্রকৌশলী মো.নুরনবী,সহকারী ব্যবস্থাপক-রাজস্ব মো.সাইজুল ইসলাম,সহকারী কর্মকর্তা-রাজস্ব  মো. শফিকুল আলম ও মো. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও উক্ত অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহয়তা করেন। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস